বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ      ● লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল      ● আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না : আমিনুল      ● গাইবান্ধায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● মিয়ানমারে পাচারের সময় ১৭.৫ টন সিমেন্টসহ ৯ জন আটক      ● হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু      ● কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে : ডা. জুবাইদা রহমান      ● মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার      ● পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে ঢাবিতে নবান্ন উৎসব      ● কিশোর অপরাধ প্রতিরোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই : ঢাবি উপাচার্য      ● রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি : রিজভী      ● ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ মাইক্রোসফটের      
খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে খুলনায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘে ঢেকে রয়েছে। কখনো হালকা, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিন বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।

দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খুলনা মহানগরীর সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল ছিল কম। পথচারীদের চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে। রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চালকদেরও পড়তে হচ্ছে বাড়তি সমস্যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। বৃষ্টির কারণে অনেকের কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছে না। এছাড়া বৃষ্টিতে শীতের অনুভব বেড়েছে।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ৫টা পর্যন্ত খুলনায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, বৃষ্টিপাত যদি তিন দিনের বেশি হয় তাহলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close