প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী লগডাউন কর্মসূচি ও অগ্নিসংযোগ এবং নৈরাজ্য প্রতিহতে ঝালকাঠির কাঁঠালিয়ায় লাঠিসোটাসহ অবস্থান নেয় উপজেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে ছাত্রদলের নেতাকমীর্রা অবস্থান নেয়। এ সয়ম উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, ছাত্রদল নেতা মো. সালমান হাওলাদার, এম. রবিউল ইসলাম, মো. রিফাতুল ইসলাম, মো. মৃদুল মুন্সীসহ আরো অনেকে।
এ রিপোর্ট লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত কাঁঠালিয়ায় লগডাউনের কোন প্রভাব পড়েনি। দূরপাল্লার যানবাহন কম চললেও উপজেলায় যানবাহন ও অফিস আদালতের কার্যক্রম ছিলো অন্যান্য দিনের মতো স্বাভাবিক। এছাড়া উপজেলা সদর, আমুয়া বন্দর, কৈখালী বাজারসহ অন্যান্য বাজার গুলোতে দোকান পাট খোলা ছিলো।