মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ      ● ফ্লাইওভার থেকে বিমানবন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল নিক্ষেপ      ● ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার      ● এআই উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স      ● ১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল      ● প্রাগে সেতুর ওপর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪৬      ● পিরোজপুরে চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ      ● ‘সাদা সোনা’খ্যাত চলনবিলে বিনা চাষে রসুন চাষের ধুম      ● কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা      ● যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      ● সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      
রৌমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রৌমারীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সকাল সাড়ে ১১ টার দিকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষি অফিস আয়োজিত এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের মাঝে তিন প্রকার উন্নত জাতের  বীজ ও রাসায়নিক সার তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জ, জামায়াতের উপজেলা আমির হায়দার আলী উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসেন,জিয়াউর রহমান জিয়া, বাবুল আক্তারহস অনেকে । 

সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম। তথ্য সূত্রে জানা গেছে, এ মৌসুমে আবাদ ও উৎপাদনবৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ৫ হাজার২শত ৩০টি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা, চিনাবাদাম ১০ কেজি, অড়হড় বীজ ১  কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি কওে প্রতিটি কৃষকের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফা হাসান ইমাম বলেন, এই প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্ম নির্ভরশীল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close