মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে: জাহেদ      ● জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন      ● টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী      ● কোম্পানীগঞ্জে সাংবাদিক সংস্থার কমিটি গঠন      ● চিপ প্রযুক্তিতে ২৪ মিলিয়ন ডলার পেল ভারতীয় স্টার্টআপ      ● বাবার সম্পত্তিতে ছেলে-মেয়ের অংশ কত      ● জিটিএর নতুন সংস্করণে পুরোনো আনন্দের খোঁজ      ● উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার      ● নতুন পে স্কেলে মাদ্রাসার জন্য ১,৯৩৩ কোটি টাকা চায় অধিদপ্তর      ● আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা      ● সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততায় নজরদারি      ● সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত      
শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে: জাহেদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে, এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের কোনো আসামির বিষয়ে সিদ্ধান্ত দেশের আইনেই নির্ধারিত হবে। সরকার কোনো চাপের মধ্যে নেই।

তথ্য উপদেষ্টা জানান, দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাঁর মতে, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ালে তরুণদের বিপথে যাওয়ার প্রবণতা কমাতেও ভূমিকা রাখতে পারে। তিনি আরও জানান, সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি সই হয়েছে। আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজে যেতে পারবেন।

গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই; বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কী চাওয়া হবে, তা যথাসময়ে জানানো হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতার সরাসরি সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন উপদেষ্টা। সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার কথা জানিয়ে তিনি বলেন, পুলিশকে পরিস্থিতির তুলনায় আনুপাতিক মাত্রায় বলপ্রয়োগ করতে হবে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   ডা. জাহেদ উর রহমান   তথ্য উপদেষ্টা   ভারত   বাংলাদেশ   গঙ্গা পানি চুক্তি   হজ চুক্তি   সাংস্কৃতিক অনুষ্ঠান   আওয়ামী লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close