প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম

দ্রুততম সময়ের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে। গোপালগঞ্জে দলটির সহিংস কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, সরকার এ ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না। সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। সেখানে কম বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলেও জানান তিনি।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, এ ব্যাপারে সরকার প্রস্তুত থাকলেও অপরপক্ষের কাছ থেকে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। চুক্তির সম্ভাবনা এখনো দেখছেন না বলে জানান তিনি। একই সঙ্গে গঙ্গার পানি চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
স্বদেশ প্রতিদিন/এস পি