মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী      ● কোম্পানীগঞ্জে সাংবাদিক সংস্থার কমিটি গঠন      ● চিপ প্রযুক্তিতে ২৪ মিলিয়ন ডলার পেল ভারতীয় স্টার্টআপ      ● বাবার সম্পত্তিতে ছেলে-মেয়ের অংশ কত      ● জিটিএর নতুন সংস্করণে পুরোনো আনন্দের খোঁজ      ● উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার      ● নতুন পে স্কেলে মাদ্রাসার জন্য ১,৯৩৩ কোটি টাকা চায় অধিদপ্তর      ● আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা      ● সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততায় নজরদারি      ● সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত      ● নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন      ● পাংশা-কালুখালীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা      
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম

আজ ১৭ নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে ভাসানীর মৃত্যুবার্ষিকী।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

এরপর মাওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মাওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং এতিম খানা ও দুঃস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

এদিকে ক’দিন আগে থেকেই মাওলানা ভাসানীর ভক্ত, অনুসারী ও মুরিদানরা সন্তোষে এসে উপস্থিত হয়েছেন। ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যেই সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে মেলা বসেছে। এই মেলা কয়েকদিন ব্যাপি চলবে। বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভা, সেমিনার চলছে। মাজার প্রাঙ্গণে ভক্ত, অনুসারী ও মুরিদরা ‘যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী’ স্লোগানে ক্ষণে ক্ষণে আওয়াজ তুলছেন।

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল চেগা মিয়া। তবে তিনি লাল মওলানা হিসেবেও সমধিক পরিচিত। সিরাজগঞ্জে জন্ম হলেও তার জীবনের সিংহভাগই টাঙ্গাইলের সন্তোষে কাটিয়েছেন। সন্তোষের মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাওলানা ভাসানী   ভাসানীর মৃত্যুবার্ষিকী   ৫০তম মৃত্যুবার্ষিকী   টাঙ্গাইল   সন্তোষ   মজলুম জননেতা   ভাসানী মেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close