বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      ● মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা      ● খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত      ● সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, ধারণা শ্বাসরোধে হত্যা      ● বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক      ● আলু আমদানির সিদ্ধান্তে জীবিকা হারানোর শঙ্কায় জাপানি কৃষক      ● আজ একনেকের সপ্তম সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প      
চকরিয়ায় ভেজাল ও অনিয়মবিরোধী অভিযান, ৩১ হাজার টাকা জরিমানা
সেলিম উদ্দিন, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ AM

"কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা বাজার ও কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।"

"জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চিরিঙ্গা বাজার এলাকায় 'নিউ মিষ্টি রাজ'-কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা, 'জাকারিয়া ফ্রুট সেন্টার'-কে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা এবং 'নিজাম ফল বিতান'-কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"

"এছাড়া কাঁচা বাজার এলাকায় 'নিউ রাজ ভবন হোটেল'-কে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যসামগ্রী উৎপাদন এবং খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি প্রতিপালন না করার অপরাধে ৫ হাজার টাকা, 'মুড়ি বিতান'-কে মোড়কজাত পণ্যে এমআরপি (MRP) না থাকায় ৫ হাজার টাকা এবং 'আল-কাদের স্টোর'-কে উৎপাদনের তারিখ, মেয়াদ ও এমআরপি-বিহীন মোড়কজাত শিশু খাদ্য বিক্রি এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ১০ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মিষ্টির দোকান, ফার্মেসি, সুপারশপ ও কুলিং কর্নারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়।"

"এছাড়া মূল্য তালিকা টানানোসহ বিভিন্ন বিষয়ে নিবিড়ভাবে তদারকি করা হয়েছে। এ সময় উপস্থিত ক্রেতা ও ব্যবসায়ীদের ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ বিষয়ে সচেতন করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দেওয়া হয়।"








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  চকরিয়া   কক্সবাজার   ভোক্তা অধিকার   ভেজালবিরোধী অভিযান   জরিমানা   চিরিঙ্গা বাজার   জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close