বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ      ● দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      ● ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা      ● পড়াশোনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাও করতে হবে : শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী      ● সুরা তাকভীরে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে      ● ব্রেস পরানো দাঁতের যত্ন নেওয়ার উপায়      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ধুনটে ফুটপাত দখল, একজনকে জরিমানা      ● আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান      ● ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না : রিজভী       ● মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী       ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন : ইসি      
দুবলারচরে রাসপূর্ণিমা, যাতায়াতে ৫ নৌপথ নির্ধারণ
মাসুদ রান, মোংলা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৪২ AM

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পাঁচটি নির্ধারিত নৌপথ ঘোষণা করেছে সুন্দরবন পুর্ব ও পশ্চিম বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই হিন্দু সম্প্রদয়ের ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রানী সহ বনজ সম্পদ রক্ষায় বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

পুর্ব বন বিভাগ সূত্রে জানায়, রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন। তীর্থযাত্রীদের লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকায় নির্ধারিত ৫টি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে দুবলারচরে যাতায়াত করতে হবে। পুণ্যার্থীদের নিরাপত্তা রক্ষায় বন বিভাগ, নৌপুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারিতে নিয়োজিত থাকবেন।

বন বিভাগ থেকে ঘোষিত ৫টি নির্দিষ্ট রুট হলো-বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর।
কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, সেখান থেকে শিবসা নদী ও মরজাত হয়ে দুবলারচর।

নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলারচর।ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলারচর।
বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলারচরে যাতায়াত করতে পারবে।

চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ জানান, বন বিভাগের নির্দেশনা অনুযায়ী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিন তীর্থযাত্রীদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।  যারা সেখানে যাবেন

তাদের জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করে নির্ধারিত প্রবেশপথে নৌযানের প্রবেশ ফি, অবস্থান ফি এবং যাত্রীর সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব পরিশোধের পর অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। প্রতিটি অনুমতিপত্রে সিল দিয়ে নির্দিষ্ট নৌপথ উল্লেখ থাকবে। তীর্থযাত্রীরা তাঁদের পছন্দমতো যেকোনো একটি রুট ব্যবহার করতে পারবেন।

যারা রাশ মেলায় যাবেন তারা আগামী ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত রুটে নৌযান শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট অথবা বয়া রাখা বাধ্যতামূলক। জলযানের গায়ে রং বা স্টিকারের মাধ্যমে বি, এল, সি/সিরিয়াল নম্বর এবং তীর্থযাত্রীর সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে একটি করে টিকিট বা টোকেন দেওয়া হবে, যা সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালে সঙ্গে রাখা বাধ্যতামুলক।

প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে। নির্দেশ অমান্য করলে  বন বিভাগ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।নিরাপত্তার স্বার্থে সুন্দরবনে প্রবেশের সময় যেকোনো ধরনের বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাত কিংবা অন্যান্য অবৈধ সরঞ্জাম বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

পুর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, এ বারের রাশ মেলায় পরিবেশ সুরক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ বহন  করা বন বিভাগের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা বা বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণমূলক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করেছে বন বিভাগ। সুন্দরবনে প্রবেশের সময় তীর্থযাত্রীদের জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া সনদপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে রাখতে হবে। 

তিনি আরো বলেন, আসন্ন রাসপূর্ণিমা সুন্দরবনের প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষায় সকল তীর্থযাত্রীকে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে প্রচলিত হারে রাজস্ব পরিশোধ করে বন বিভাগের এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য সুন্দরবন পুর্ব বন বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দুবলারচর   রাসপূর্ণিমা   রাসমেলা   সুন্দরবন   বাগেরহাট   মোংলা   বন বিভাগ   তীর্থযাত্রী   নৌপথ   পরিবেশ সংরক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close