প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:১৯ AM

মুন্সীগঞ্জের গজারিয়ার টেংগারচর ইউনিয়নের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধে অভিভাবকদের অঙ্গীকার নামা( লিখিত মুচলেকা) প্রদানের খবর পাওয়া গেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল জানান,
১৫ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
এ সময় মেয়ের মামা এস এম শাহ হাবিবুর মা মিনারা বেগমের কাছ থেকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রবিবার কর্মকর্তার প্রতিনিধি ওই বাড়িতে পৌঁছানোর বিষয়টি টের পেয়ে পরিবারের পুরুষ সদস্যরা সটকে পড়েন।
পরিবারের কোনো পুরুষ সদস্য কিংবা পাত্রপক্ষের কাউকে পাওয়া যায়নি।বিয়ের আয়োজন ঘিরে কনেপক্ষের বাড়িতে প্রায় দেড় শতাধিক মানুষের সমাগমের ও মধ্যহ্ন ভোজের প্রস্তুতি চলছিল।
পরে মেয়ের মামা ও মা মিনারা বেগমের কাছ থেকে একটি লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। এতে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না বলে অঙ্গীকার করা হয়।
সূত্র জানায় অপ্রাপ্ত বয়সী পাত্রী জান্নাতুল ফাইজার জন্ম নিবন্ধন অনুসারে বয়স ১৫ বছর তার জন্ম ২০১১ সালের ১৮ মে। টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন মুচলেকায়।
লিখিত অঙ্গীকার নামায় পাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেয়ার কথা উল্লেখ রয়েছে। ২০২৯ সালের ২৯ মে তারিখে ১৮ বছর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্বদেশ প্রতিদিন/এস পি