শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তিন ধারার শিক্ষায় সেতুবন্ধের পরিকল্পনা      ● নীরব থাকতে সতর্ক করা সেনাকে পুরস্কৃত করলেন হেগসেথ      ● ডলারের বাজারে অস্থিরতা, বাড়তে পারে পণ্যমূল্য      ● আজ ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা      ● এক বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার কোটি      ● মাইক্রোসফটের বিপর্যয়ে বিঘ্নিত ওপেনএআই-অ্যানথ্রপিকের সেবাও      ● কাজে ঢিলেমি, সচিবদের সতর্ক করলেন মন্ত্রিপরিষদ সচিব      ● হরমুজ প্রণালির কাছে ইরানে হামলার খবর      ● তুরস্ক সফর শেষে ঢাকায় তারেক রহমা      ● জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য তারেক রহমানের পাঁচ প্রস্তাব      ● পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং      ● জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম      
তিন ধারার শিক্ষায় সেতুবন্ধের পরিকল্পনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪১ AM

দেশের সাধারণ, আলিয়া ও কওমি শিক্ষাব্যবস্থার মধ্যে বিভাজন কমাতে তিন ধারার শিক্ষার্থীদের জন্য ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীরা চাইলে এক ধারা থেকে অন্য ধারায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি এসএসসি পর্যন্ত বিভাগ বিভাজন তুলে দেওয়া, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মসংস্থানমুখী করা এবং আরবি ভাষার দক্ষতার সনদ চালুর প্রস্তাব রয়েছে। এসব বিষয় নিয়ে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদি শিক্ষা সেক্টর অ্যাকশন প্ল্যানের খসড়া তৈরি করেছে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগ।

খসড়ায় বড় মাদ্রাসাগুলোতে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বা ‘টেকনিক্যাল হাব’ প্রতিষ্ঠা, ডাটা এন্ট্রি, নার্সিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং আলিয়া মাদ্রাসায় কম্পিউটার ল্যাব ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে সব কওমি মাদ্রাসাকে ব্যানবেইসে নিবন্ধনের আওতায় আনা এবং আলিয়া মাদ্রাসায় নারী শিক্ষক ও প্রশাসকের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে পরিকল্পনা বাস্তবায়নে কওমি শিক্ষাব্যবস্থার সংশ্লিষ্টদের সম্মতি বড় চ্যালেঞ্জ হতে পারে। বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, কোনো শিক্ষার্থী ব্যক্তিগতভাবে অন্য ধারায় পড়তে চাইলে সেই সুযোগ থাকা উচিত। তবে প্রাতিষ্ঠানিকভাবে কওমি শিক্ষাব্যবস্থার স্বাতন্ত্র্য বজায় রাখতে চান তাঁরা। পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব রাহনুমা নাহিদ জানিয়েছেন, উদ্যোগটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সবার মতামত পাওয়ার পর পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শিক্ষা সংস্কার   শিক্ষা সেক্টর অ্যাকশন প্ল্যান   সাধারণ শিক্ষা   কওমি মাদ্রাসা   আলিয়া মাদ্রাসা   ক্রেডিট ট্রান্সফার   কারিগরি শিক্ষা   আরবি ভাষা   পরিকল্পনা কমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close