বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়      ● ধনী হতে না পারার ৬ কারণ      ● সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩      ● ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী      ● আমার হাঁটুটা আপনার হলে বুঝতেন : নেইমার      ● শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা      ● শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে : অ্যাটর্নি জেনারেল      ● সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে : অর্থমন্ত্রী      ● ঢাকাজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা, বেড়েছে নজরদারি      ● লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা, নিহত ৩      ● জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের      ● চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান      
শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসছে শীতকাল। এ ঋতুতে বাংলাদেশে পাওয়া যায় নানা ধরনের শাক-সবজি। বাজারে গেলেই চোখে পড়ে সুস্বাদু সবজির সমাহার। বিশেষ করে ফুলকপি ও বাঁধাকপির মতো সবজির স্বাদ শীতের সময় যেন বেড়ে যায় দ্বিগুণ।

তবে এ সময় সবচেয়ে সতর্ক থাকার বিষয় হলো, বাজার থেকে আনা এসব শাক-সবজির ভেতরে অনেক সময় লুকিয়ে থাকে বিভিন্ন ধরনের পোকামাকড়। যা খালি চোখে সহজে দেখা যায় না। তাই রান্নার আগে বাজার থেকে আনা সবজি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া জরুরি।

ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই বাজার থেকে আনা এসব শাকসবজির মধ্যে লুকিয়ে থাকা পোকামাকড় ধুয়ে পরিষ্কার করে নেওয়া যেতে পারে। জেনে নিন কীভাবে!

গরম পানি এবং লবণ
প্রাচীনকাল থেকেই বাঁধাকপি কিংবা অন্যান্য শাকসবজি পরিষ্কার করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়ে আসছে। বাজার থেকে কিনে আনার পর যে কোনও শাকসবজি রান্না করার আগে প্রথমে ভালো করে ধুয়ে, বেছে এবং কেটে নেওয়ার পর একটি বড় পাত্রে রেখে তার মধ্যে হালকা গরম পানি এবং দুই থেকে তিন চামচ লবণ দিয়ে মিশিয়ে নিন। এইভাবে দশ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে। গরম পানি এবং লবণের সংস্পর্শে আসা মাত্রই সবজির মধ্যে লুকিয়ে থাকা সব পোকামাকড় বেরিয়ে আসে এবং পানির উপরে ভাসতে শুরু করে।

হলুদ গোলা পানি
শাকসবজির মধ্যে থেকে পোকামাকড় বের করতে এটি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন হলুদ গোলা পানি ব্যবহার করলে শাকসবজি থেকে শুধুমাত্র পোকামাকড়ই দূর হয় না সেই সঙ্গে এর মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক এবং মাটিও পুরোপুরি ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তাই লবণ পানি দিয়ে শাকসবজি ধুয়ে নেওয়ার পর একটি পরিষ্কার পাত্রে বেশ কিছুটা পরিমাণ পানি নিয়ে তাতে আধা চামচ হলুদ মিশিয়ে তার মধ্যে শাকসবজি চুবিয়ে ভালো ভাবে ধুয়ে নিতে পারেন।

পরিষ্কার আলোতে শাকসবজি বাছাই করুন
বাঁধাকপি, ফুলকপি হোক কিংবা অন্যান্য শাক বাছাই, কিংবা কাটার জন্য এমন জায়গায় বেছে নিন যেখানে পরিষ্কার আলো আসে। শাকসবজি ভালো করে দেখে, বেছে তবেই রান্না করা উচিত। তাই সবজি কাটার সময় পরিষ্কার আলো দরকার হয়।

গরম পানিতে সেদ্ধ করা
শীতকালের সবজির মধ্যে বাঁধাকপি কিংবা ফুলকপি তো বটেই তাছাড়া সারা বছরের জন্য ব্যবহৃত সবজিগুলিও রান্না করার আগে প্রথমে গরম পানি ভাঁপিয়ে নেওয়া নেওয়া উচিত। তবে রান্না করার আগে সবজি পুরোপুরি সেদ্ধ করার দরকার পড়ে না।

পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন
বাজার থেকে কিনে আনা শাকসবজি ভালো করে কেটে, বেছে নিয়ে লবণ পানি এবং হলুদ পানি দিয়ে ধোয়ার পর সবশেষে এগুলি কলের নীচে রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। পানির প্রবাহ সরাসরি লাগলে সবজির গায়ে আটকে থাকা বাকি ময়লা কিংবা ছোট পোকামাকড়ও সম্পূর্ণরূপে ধুয়ে যাবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close