বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন সহায়তা      ● পাবনা-ঢাকা সরাসরি ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু      ● গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ      ● সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ স্বাস্থ্য সহকারীর যোগদান      ● রায়পুরে দুধের কৌটায় ৫ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল      ● ভাঙ্গুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার      ● আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট      ● কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের      ● এমপির বাড়িতে আগুন শর্টসার্কিটে হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● কয়েক দিন ধরেই অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছিলাম : নুসরাত       ● মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ      
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন সহায়তা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পুনর্বাসনে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় বড়ইতলী পাড়ায় আয়োজিত সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।

সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বান্দরবান সদর জোন।

সহায়তা বিতরণকালে জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী তাঁদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

সেনাবাহিনীর এ মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এমন সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশপ্রেম, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর ও বান্দরবান সদর জোন জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close