বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৭ মামলার আসামি ও দুর্ধর্ষ ডাকাত হযরত আলী গ্রেপ্তার      ● বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন সহায়তা      ● পাবনা-ঢাকা সরাসরি ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু      ● গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ      ● সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ স্বাস্থ্য সহকারীর যোগদান      ● রায়পুরে দুধের কৌটায় ৫ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল      ● ভাঙ্গুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার      ● আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট      ● কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের      ● এমপির বাড়িতে আগুন শর্টসার্কিটে হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● কয়েক দিন ধরেই অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছিলাম : নুসরাত       
১৭ মামলার আসামি ও দুর্ধর্ষ ডাকাত হযরত আলী গ্রেপ্তার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডাকাতি, খুন, চুরি, অপহরণ ও মারামারিসহ ১৭ মামলার আসামি কিশোরগঞ্জের হাওরের দুর্ধর্ষ ডাকাত হযরত আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ইটনা থানা পুলিশের ১৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান অভিযানে নেতৃত্ব দেন। 

এছাড়া এসআই সজীব কুমার দত্ত, এসআই মো. সালাহ উদ্দিন, এসআই একেএম মোশারফ হোসেন, এসআই মো. সামছুল আলম সাব্বির, এএসআই আলমগীর ভূইয়া, এএসআই মোস্তাক হোসেন, এএসআই মো. মেহেদী হাসান এবং সঙ্গীয় ফোর্স এই সাঁড়াশি অভিযানে অংশ নেন। 

গ্রেপ্তার হওয়া হযরত আলী জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে। 

পুলিশ জানিয়েছে, সে আন্ত:জেলা ডাকাতদলের একজন সক্রিয় সদস্য এবং হাওরাঞ্চলে নৌডাকাতিসহ চুরি ও ডাকাত দলের গ্যাং লিডার। তার নামে ইটনা ও মিঠামইন থানায় একাধিক খুন ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে হাওর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। জেলা পুলিশের কাছে ছিলো সে মোস্ট ওয়ান্টেড।

ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, বিগত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতি ঘটনায় হযরত ডাকাত নেতৃত্ব দিয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করলেও সে কৌশলে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আসছিলো। 

বুধবার রাতে উপজেলার ছিলনী সেতু এলাকায় অবস্থান করে সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পাশর্^বর্তী কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করে। তাকে ধরতে রাতভর গ্রাম এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এরপরও তাকে ধরতে না পারায় পুলিশ দিনের বেলায়ও অভিযান অব্যাহত রাখে। 

অবশেষে বেলা আড়াইটার দিকে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close