বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কৃষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার      ● অবৈধ ইটভাটা বন্ধ করে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ      ● এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর      ● অপারেশনাল সক্ষমতা বাড়াতে আনসার ব্যাটালিয়নের ১৪ দিনের প্রশিক্ষণ      ● ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদেরও সমান দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক      ● টেকসই ডেইরি খাত গড়তে আধুনিক প্রযুক্তির ওপর জোর      ● জমির মালিকানা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মানিক মিয়ার অভিযোগ      ● কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর      ● জামালপুরে ছাত্রদলের পদধারী নেতাকে ছাত্রলীগ নেতা বানিয়ে মামলায় আসামি      ● পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উদ্ভাবনের আহ্বান      ● কপ৩১ ঘিরে পরিবেশকর্মীদের মিলনমেলা আন্তালিয়ায়      ● ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত      
কৃষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
নুরল আমিন, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান মাসুমকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাহমুদুল হাসান মাসুম সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দুহুলী পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকায় কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সিদ্দিক আলী রামগঞ্জহাটে কেনাকাটা করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মধ্যে পড়ে যান। এ সময় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়িচাপায় তিনি নিহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।  

আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মামলা করতে দেওয়া হয়নি। পরে অভ্যুত্থানের পর নিহতের ছেলে লিটন রহমান বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ ২০২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও এক হাজার থেকে এক হাজার ২০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় মাহমুদুল হাসান এজাহার নামীয় আসামি।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তিনি কৃষক সিদ্দিক হত্যা মামলার একজন এজাহার নামীয় আসামী। তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   কৃষক হত্যা মামলা   মাহমুদুল হাসান মাসুম   স্বেচ্ছাসেবক লীগ   আসাদুজ্জামান নূর   আওয়ামী লীগ   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close