বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জমির মালিকানা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মানিক মিয়ার অভিযোগ      ● কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর      ● জামালপুরে ছাত্রদলের পদধারী নেতাকে ছাত্রলীগ নেতা বানিয়ে মামলায় আসামি      ● পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উদ্ভাবনের আহ্বান      ● কপ৩১ ঘিরে পরিবেশকর্মীদের মিলনমেলা আন্তালিয়ায়      ● ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত      ● গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে যাত্রাপালা, ঐতিহ্য আগলে রেখেছেন অজিত বাবু      ● মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ      ● মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন      ● মির্জাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার      ● টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত      ● ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা      
জমির মালিকানা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মানিক মিয়ার অভিযোগ
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৩:৪৪ PM

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নে জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. মানিক মিয়া।  জমি কেনার জন্য বায়নাপত্র সম্পাদন, টাকা পরিশোধ, সাফ কবলা দলিল নিবন্ধন ও নামজারি সম্পন্ন করার পরও একই জমি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে দাবি তাঁর।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকার একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে মো: মানিক মিয়া জানান, তিনি লতিবাবাদ নামাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং পোল্ট্রি খামার ও মৎস্যচাষের সঙ্গে জড়িত। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে সৈয়দ মাহাবুবুর রহমানের কাছ থেকে জমি কেনার জন্য বায়নাপত্র সম্পাদন করেন। এ সময় ২১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন বলে দাবি করেন তিনি।

পরবর্তী সময়ে ৬ জুলাই ২০২৬ তারিখে ৪৯৫০ নম্বর বায়নাপত্র দলিলের মাধ্যমে ৫৫ দশমিক ১২ শতাংশ জমি রেজিস্ট্রি বায়না করেন। একই দিনে ৪৯৬৭ নম্বর সাফ-কবলা দলিলমূলে আরও ২৬ দশমিক ২৫ শতাংশ জমি কেনেন বলে জানান তিনি। কেনা জমি নিজের নামে নামজারি ও খারিজ সম্পন্ন করে বর্তমানে ভোগদখলে রয়েছেন বলেও দাবি করেন মানিক মিয়া।

তিনি অভিযোগ করেন, বায়নাপত্র ও সাফ কবলা দলিল সম্পাদনের পর জানতে পারেন, একই জমি নিয়ে অন্য পক্ষের পক্ষেও আমমোক্তারনামা বা দলিল সম্পাদনের ঘটনা রয়েছে। এতে জমির মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

মানিক মিয়া লিখিত বক্তব্যে আরও বলেন, দলিল লেখক মহিউদ্দিন বাবুল ও তার মেয়ের জামাই ওসমান গনি পাওয়ার অফ এটর্নী গ্রহীতা আবুল কালাম ও আবুল কালাম এর বড় ছেলে মো: আজিজুল হাকিম গোপন ষড়যন্ত্র করে আমার দলিলদাতা মাহবুবুর রহমানের কাছ থেকে পাওয়ার অফ এটর্নী গ্রহণ করে। 

মানিক মিয়ার দাবি, ওই পাওয়ার অব অ্যাটর্নিতে জমির দাগ ও খতিয়ান নম্বরসহ তথ্যে নানান অসংগতি রয়েছে। এমনকি তাঁর কেনা জমির অংশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মানিক মিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রতারণামূলক পাওয়ার অব অ্যাটর্নি বাতিলের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জমি বিক্রেতা সৈয়দ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পাওয়ার অব অ্যাটর্নি স্বেচ্ছায় দেইনি। আমি লেখাপড়া জানি না। আমার সাথে প্রতারণা করে পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর নিয়েছে।

অভিযুক্ত আবুল কালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   জমি নিয়ে বিরোধ   জমির মালিকানা   পাওয়ার অব অ্যাটর্নি   সংবাদ সম্মেলন   মানিক মিয়া   লতিবাবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close