শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কা, নিহত ১      ● এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক      ● কাঠ-কাগজে তৈরি ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান কাওছার      ● কুড়িগ্রামে বদলির আদেশ স্থগিতের পরও স্কুলে ফেরেননি ১২ শিক্ষক, ইউএনওর সতর্কতাও উপেক্ষা      ● বিভিন্ন কর্মসূচীতে পালিত মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন      ● জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়      ● বেড়ায় সাংবাদিককে ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা হুমকি      ● যমুনার চরে পতিত জমিতে শসা চাষ      ● ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের      ● বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্ত্রী      ● উৎপাদন খরচও উঠছে না পেঁয়াজে      
মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কা, নিহত ১
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জে মেঘনা নদীতে চলন্ত ফেরিতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি নরসিংহপুর ঘাটের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বাল্কহেডটি ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে চার শিশু। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চাঁদপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পালানোর চেষ্টাকালে বাল্কহেডটি জব্দ করে নৌ-পুলিশ। এর দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়েছে। নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   ভেদরগঞ্জ   মেঘনা নদী   ফেরি দুর্ঘটনা   বাল্কহেড   শিশু নিহত   নৌ-পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close