বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা      ● মাধবপুরে ডাক বিভাগের কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৩ আরোহী নিহত      ● অনিরুদ্ধের বিয়েতে ৭৫ বছর বয়সে রজনীকান্তের নাচ      ● ধনকুবের পরিবারের উত্তরসূরিকে বিয়ে, কটাক্ষের মুখে অনিরুদ্ধ      ● কুষ্টিয়ায় এমসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ও আগুন      ● ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদিনহো      ● চার বছরে মোংলা বন্দরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ      ● অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, ডুলির চোখে ১০-এ ১০      ● দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩      ● রসায়ন পড়িয়ে জনপ্রিয় হওয়া সেই ‘শাওন স্যার’ এখন পুলিশ কর্মকর্তা      ● আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ      ● পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু      
৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম

মূল্যস্ফীতির চাপে থাকা পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। চলতি নভেম্বর মাসেই, সম্ভাব্য ২০ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হতে পারে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলায় এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি ট্রাকে চাল বিক্রি করা হবে। কারখানা থেকে দেওয়া পরিচয়পত্র দেখিয়ে শ্রমিকেরা ভর্তুকি মূল্যে চাল কিনতে পারবেন। কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে গত বুধবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি গুদামে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই বিদ্যমান মজুত থেকেই এ কর্মসূচিতে চাল সরবরাহ করা সম্ভব। পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী দামে চালের সুযোগ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি পোশাকশিল্প এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে অসন্তোষের মধ্যে এ সিদ্ধান্ত এলো। চলতি মাসের শুরুতে গঠিত নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  পোশাকশ্রমিক   ওএমএস   চালের দাম   ৩০ টাকা কেজি চাল   খাদ্য মন্ত্রণালয়   মূল্যস্ফীতি   গার্মেন্টস শ্রমিক   গাজীপুর   নারায়ণগঞ্জ   চট্টগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close