বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশের ৭ কর্মকর্তার বদলি      ● শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি      ● অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয় : চিফ হুইপ      ● ১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত       ● বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে      ● শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়      ● ধনী হতে না পারার ৬ কারণ      ● সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩      ● ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী      ● আমার হাঁটুটা আপনার হলে বুঝতেন : নেইমার      ● শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা      ● শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে : অ্যাটর্নি জেনারেল      
পুলিশের ৭ কর্মকর্তার বদলি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুলিশের সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।  বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির সই করা এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার (ঢাকা-টিআর) মো. ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। যশোরের মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় তাঁর পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে। হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি), একই ইউনিটের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. খালেদ হোসেনকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close