বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে : অ্যাটর্নি জেনারেল      ● সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে : অর্থমন্ত্রী      ● ঢাকাজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা, বেড়েছে নজরদারি      ● লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা, নিহত ৩      ● জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের      ● চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান      ● রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী      ● এবার ওটিটিতে ফিরছেন তাসনিয়া ফারিণ      ● ভাই হারালেন অভিনেতা ডিপজল      ● গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব      ● কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড      ● কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      
শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে : অ্যাটর্নি জেনারেল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা আপিল করতে পারবেন না। এটা আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে। 

বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন সবার জন্যই সমান উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন অত্যন্ত স্পষ্ট। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে তার কী পরিণতি হয়, তা অতীতে আবুল কালাম আজাদের মামলার ক্ষেত্রে আদালত দেখিয়েছেন। আইনে নির্ধারিত সময়ের পর আপিল দায়েরের কোনো সুযোগ নেই।

শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ার ব্যাপারে তিনি বলেন, ইতঃপূর্বে যারা এ বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন, তারা কেউই অপব্যাখ্যা দেননি। সবাই আইনের কথাই বলেছেন এবং সবাই এক সুরেই কথা বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন এবং ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে এসেছে। আমার মনে হয় যে, এটা আইন এবং আন্তর্জাতিক বিষয় এবং সরকারের পক্ষ থেকে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে-এটা নিয়ে কোনো ধূম্রজাল কিংবা অপব্যাখ্যা কিংবা ভিন্নরকম ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নেই।

বিষয়টিকে আইন ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কোনো তঞ্চকতা, অপব্যাখ্যা কিংবা ভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। দায়িত্বশীল ব্যক্তিরা আইনগতভাবে, পারস্পরিক বৈদেশিক ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে সঠিক কথাই বলেছেন।

বিলম্বিত আপিল প্রসঙ্গে অতীত নজির টেনে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আইন তো সবার জন্য একই। আইসিটি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি সময় উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছিলেন। সেই আপিলের ওপরে তারা আইসিটি ট্রাইব্যুনালের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেই ক্ষেত্রে 'ডিলে কনডোনেশন' বা বিলম্ব মওকুফের বিষয়টি দেখেছেন।

তিনি বলেন, আইসিটি ট্রাইব্যুনালের রায়ের পর নির্ধারিত সময়ের পরে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে গেলে তার ফলাফল বা কনসিকোয়েন্স কী হতে পারে, তার বড় উদাহরণ আবুল কালাম আজাদের মামলা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘদিন শুনানি হলেও আদালত সেই যুক্তি আমলে নেননি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close