মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু      ● ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পরিবেশ অধিদপ্তরের মোবাইলকোর্টে পরিবেশ দূষণকারী ১০ কারখানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন      ● অর্থপাচার: এশিয়ার শীর্ষ ১০-এ বাংলাদেশ      ● ইরান যুদ্ধের দায়ে অভিশংসনের মুখে হেগসেথ      ● সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারে বড় অগ্নিকাণ্ড      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শুরু      ● নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৬৩ শিক্ষার্থী      ● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      
ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ AM

ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে চালক মো. কালাচাঁদের (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ‘কিশোর-তনয়’ পরিবহনের বাস চালাতেন।

জানা গেছে, রাতে বাসটি নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কে দাঁড় করানো ছিল। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুর মোটর ওয়ার্কশপ ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াস এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেছেন। তবে পুলিশ জানিয়েছে, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   বাসে আগুন   বাসে অগ্নিসংযোগ   বাসচালকের মৃত্যু   কালাচাঁদ   গোয়ালচামট   নতুন বাসস্ট্যান্ড   অগ্নিকাণ্ড   বাংলাদেশ   আইনশৃঙ্খলা পরিস্থিতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close