শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ      ● ইরান যুদ্ধের প্রভাব, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু      ● আ. লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পঞ্চগড়ে জমি নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন      ● ভঙ্গুর অর্থনীতিতে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী      ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● ‘অভিযানে যাব, দোয়া কইরো’—মায়ের সঙ্গে সেনাসদস্যের শেষ কথা      ● অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম      ● শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী      
ইরান যুদ্ধের প্রভাব, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ইরান যুদ্ধে ভূমিকা নিয়ে চাপে পড়ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার বিরুদ্ধে তদন্ত ও অভিশংসনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন বিরোধী দলের আইনপ্রণেতারা। কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম, যুদ্ধের বৈধতা এবং সামরিক খাতে অর্থায়ন নিয়ে পদক্ষেপ নেওয়ার সুযোগ পেয়েছে ডেমোক্র্যাটরা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো হেগসেথের প্রতি সমর্থন জানালেও নির্বাচনে পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন তিনি ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ডেমোক্র্যাট প্রতিনিধি জেসন ক্রো হেগসেথের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে, রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসিও আগামী সপ্তাহে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পুনরায় উত্থাপনের পরিকল্পনা করছেন। এর আগে ইয়েমেনে হামলার পরিকল্পনা নিয়ে পেন্টাগনের কর্মকর্তাদের সিগন্যাল গ্রুপ চ্যাটে দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক ভুল করে যুক্ত হয়ে পড়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন হেগসেথ। এ ছাড়া ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত নিয়েও বিতর্ক রয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পিট হেগসেথ   ইরান যুদ্ধ   যুক্তরাষ্ট্র   ডোনাল্ড ট্রাম্প   ডেমোক্র্যাট   রিপাবলিকান   অভিশংসন   মার্কিন রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close