প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ AM

বেতন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভে ৪৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত এসব বিক্ষোভে অন্তত ৫৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ ছাড়া অগ্নিকাণ্ডের ৮৬টি ঘটনা ঘটেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া হিসাবে দেশজুড়ে প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এর মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন প্রায় ৬৫ হাজার। প্যারিস, লিওঁ, রেন ও তুলুজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও অধিকাংশ মিছিল শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছে মন্ত্রণালয়। এর আগে বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ৬ লাখ বলে প্রাথমিক হিসাব দেওয়া হয়েছিল।
তবে শ্রমিক সংগঠন সিজিটির দাবি, দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ। শুধু প্যারিসেই অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার। সংগঠনটির মহাসচিব সোফি ধর্মঘটকে ‘অত্যন্ত কার্যকর’ উল্লেখ করে শ্রমিকদের দাবির বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি