শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আ. লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পঞ্চগড়ে জমি নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন      ● ভঙ্গুর অর্থনীতিতে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী      ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● ‘অভিযানে যাব, দোয়া কইরো’—মায়ের সঙ্গে সেনাসদস্যের শেষ কথা      ● অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম      ● শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী      ● ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন      ● বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব" -চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী      ● ‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী      ● এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার      
বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি। শুক্রবার (৬ নভেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ এবং শ্রদ্ধা নিবেদন করবেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা হবে। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, পোস্টার লাগানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণি-পেশার মানুষও দিবসটি পালনের কর্মসূচি নিয়েছে বলে জানান তিনি।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   তারেক রহমান   রুহুল কবির রিজভী   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ৭ নভেম্বর   বিএনপির শোভাযাত্রা   নয়াপল্টন   মানিক মিয়া অ্যাভিনিউ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close