শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু      ● আ. লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পঞ্চগড়ে জমি নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন      ● ভঙ্গুর অর্থনীতিতে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী      ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● ‘অভিযানে যাব, দোয়া কইরো’—মায়ের সঙ্গে সেনাসদস্যের শেষ কথা      ● অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম      ● শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী      ● ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন      ● বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব" -চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী      
নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত
প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রজন্ম তিতাস’-এর উদ্যোগে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মি. আয়েশা-আমজাদ টাওয়ার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও উদ্ভিদতত্ত্ববিদ এবং প্রজন্ম তিতাসের সভাপতি নুরুল আমিন কাউসারের সভাপতিত্বে ও সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, নাট্যাভিনেতা ও প্রজন্ম তিতাসের সাধারণ সম্পাদক ইকবাল সাথী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সহপাঠী রিক্তা রাণী দেবী, অধ্যাপক আব্দুল হাফেজ, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নাট্যব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নাজনীন বীথিসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে অ্যাডভোকেট রফিকুল হোসেনের বর্ণাঢ্য জীবন, কর্ম ও অবদানের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, রফিকুল হোসেন ছিলেন একজন অত্যন্ত মেধাবী, সৎ, আদর্শবান, নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ। তাঁর আদর্শ ও কর্ম সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় বক্তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   ব্রাহ্মণবাড়িয়া   অ্যাডভোকেট রফিকুল হোসেন   স্মরণসভা   প্রজন্ম তিতাস   আব্দুল মান্নান   স্থানীয় সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close