শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভঙ্গুর অর্থনীতিতে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী      ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● ‘অভিযানে যাব, দোয়া কইরো’—মায়ের সঙ্গে সেনাসদস্যের শেষ কথা      ● অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম      ● শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী      ● ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন      ● বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব" -চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী      ● ‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী      ● এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার      ● এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ইসলামে নিষিদ্ধ: মসজিদুল হারামের ইমাম      ● সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন বাবু      ● কারাগারের নিরাপত্তায় সাত দফা কঠোর নির্দেশনা      
ভঙ্গুর অর্থনীতিতে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ এবং মানুষের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আয় বাড়ানোর চেষ্টা করছে সরকার।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি ২০২৬-এর উদ্বোধন করেন তিনি এবং ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্টগুলো লাঘব করার জন্য বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছি। আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক কার্ড দিচ্ছি। যাতে মানুষের সক্ষমতা তৈরি হয়। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং কর্মের মাধ্যমে মানুষের আয়-রোজগার বৃদ্ধি পায়।
স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা ছোটবেলা থেকেই শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠলে তাদের জীবন সুন্দর ও সুশৃঙ্খল হবে। পাশাপাশি সমাজের নানা অনিয়ম ও বৈষম্য থেকেও নিজেদের রক্ষা করতে পারবে। তিনি বলেন, বর্তমান সমাজে তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদক ও ক্যাসিনো আসক্তিতে জড়িয়ে পড়েছে। নতুন প্রজন্মকে এসব আসক্তি থেকে দূরে রাখতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা ও মানুষকে সচেতন করার কাজেও স্কাউট সদস্যদের সম্পৃক্ত করার কথা জানান তিনি।

‘নীল আকাশ, সবুজ বন—স্কাউটিংয়ে গড়ি জীবন’ প্রতিপাদ্যে আয়োজিত এ ক্যাম্পুরিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২০০ ক্ষুদে স্কাউট অংশ নিচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আয়োজন করা হয়েছে বিভিন্ন শিক্ষামূলক, সৃজনশীল ও আনন্দঘন কার্যক্রম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব মো. আবু আউয়াল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সচিব প্রফেসর নূর মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাস হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিশুরা পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জন করবে এবং ভবিষ্যতে দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আসাদুল হাবিব দুলু   দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী   ঠাকুরগাঁও   ফ্যামিলি কার্ড   কৃষক কার্ড   কর্মসংস্থান   কাব ক্যাম্পুরি   স্কাউটিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close