শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী      ● ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন      ● বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব" -চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী      ● ‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী      ● এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার      ● এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ইসলামে নিষিদ্ধ: মসজিদুল হারামের ইমাম      ● সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন বাবু      ● কারাগারের নিরাপত্তায় সাত দফা কঠোর নির্দেশনা      ● সোনারগাঁও শিল্পকলা একাডেমিতে ৩৬ শিক্ষার্থীকে পুরস্কার      ● জামালপুর জেলা স্টেডিয়ামে ২৮তম এনসিএল ২য় একাদশের জমজমাট উদ্বোধন      ● মাউন্ট এলব্রুসে উড়ল বাংলাদেশের পতাকা, রুশ হাউসে উদযাপন      ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান      
শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম

শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করলে কেউ লাভবান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, একটি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে এসব করা হচ্ছে। পলাতক শক্তিও আত্মগোপনে থেকে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যুবলীগ ও ছাত্রলীগ এসব ঘটনায় উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও অরাজকতার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। এ ছাড়া প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

দলীয় কর্মসূচি সম্পর্কে রিজভী জানান, শনিবার (৭ নভেম্বর) রাজধানীসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি। সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি। সংবাদ সম্মেলনে রিজভী আরও দাবি করেন, শ্রমিক আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ পাওয়া যাচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রুহুল কবির রিজভী   বিএনপি   শ্রমিক আন্দোলন   পোশাকশ্রমিক   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   তারেক রহমান   রাজনৈতিক বক্তব্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close