শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ      ● ইরান যুদ্ধের প্রভাব, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু      ● আ. লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পঞ্চগড়ে জমি নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন      ● ভঙ্গুর অর্থনীতিতে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী      ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● ‘অভিযানে যাব, দোয়া কইরো’—মায়ের সঙ্গে সেনাসদস্যের শেষ কথা      ● অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম      ● শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী      
দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:১২ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে ওপেনার সাদমান ইসলামকে। তার পরিবর্তে তানজিদ হাসানের সঙ্গে ইনিংস শুরু করতে নামেন নাঈম হাসান। তবে জেডেন সিলসের বলে ৫ রান করে নাঈম এবং জাস্টিন গ্রিভসের বলে ১৬ রান করে তানজিদ সাজঘরে ফেরেন। তানজিদের ক্যাচটি নেন অভিষিক্ত কেভিন উইকহাম।

দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় ব্যাট করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ২ উইকেটে ৪৪ রান করেছে বাংলাদেশ। এর আগে আমির জাঙ্গুর সেঞ্চুরি ও জাস্টিন গ্রিভসের ফিফটিতে প্রথম ইনিংসে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৯০ রানে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট   সিলেট টেস্ট   বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ   তানজিদ হাসান   সাদমান ইসলাম   হাসান মাহমুদ   টেস্ট ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close