শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড়ে জমি নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন      ● ভঙ্গুর অর্থনীতিতে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী      ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● ‘অভিযানে যাব, দোয়া কইরো’—মায়ের সঙ্গে সেনাসদস্যের শেষ কথা      ● অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম      ● শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী      ● ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন      ● বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব" -চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী      ● ‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী      ● এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার      ● এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ইসলামে নিষিদ্ধ: মসজিদুল হারামের ইমাম      ● সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন বাবু      
পঞ্চগড়ে জমি নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
মোঃ লিহাজ উদ্দিন, পঞ্চগড়
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:৫১ পিএম

পঞ্চগড়ের বোদা পৌর শহরের ঝিনুকনগর এলাকায় আদালতের বিচারাধীন একটি জমি নিয়ে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা প্রচার চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে ওই এলাকায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারগুলো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মনজুরুল হক। 

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, ১৯৬১ সালে ২৪৯ শতক জমি ক্রয় করে বসবাস করে আসছেন পৌরসভার ঝিনুকনগর এলাকার প্রয়াত আবু নুর মোহাম্মদ আব্দুল গফুরের পরিবারবর্গ। বাড়ির পাশেই অবস্থিত বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ। ২০২৫ সালে বিদ্যালয়ের নোটিশের মাধ্যমে তারা জানতে পারে ষড়যন্ত্র করে এসএ রেকর্ডের নকশায় তাদের ক্রয়কৃত জমির ৩৫ শতক কোন কাগজপত্র ছাড়াই বিদ্যালয়ের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। পরে তারা আদালতে নকশা সংশোধনের মামলা করেন। মামলা চলা অবস্থাতে বিদ্যালয়ে ওই জমিতে নিষেধাজ্ঞার আবেদন করেন।  আদালত এ বিষয়ে কোন আদেশ না দিলেও ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রুবেল নিষেধাজ্ঞার ভুয়া তথ্য দিয়ে পুলিশ দ্বারা তাদের হয়রানি করেন বলে অভিযোগ করেন তারা। গত ৩ নভেম্বর কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন করা হয়। সেখানে মনগড়া বানোয়াট তথ্য উপস্থাপন করা হয় বলেও দাবি করেন তারা।  সংবাদ সম্মেলনে তারা হয়রানি বন্ধ করাসহ ন্যায়বিচার কামনা করেন। 

মনজুরুল ইসলাম বলেন,  আমরা ৬৬ বছর ধরে আমার বাবার কেনা জমিতে বসবাস করে আসছি।  জমি কেনার পর থেকেই বিদ্যালয় তার পজিশনে আর আমরা আমাদের পজিশনে ঘরবাড়ি করে আসছি।  ২০২৫ সালে আমরা জানতে পারি কোন কাগজপত্র ছাড়াই এসএ রেকর্ডের নকশায় বিদ্যালয়ের অনুকূলে আমাদের ৩৫ শতক জমি দেখানো হয়েছে। জানা মাত্রই আমরা তা সংশোধনের আবেদন করি।  এরই মধ্যে আদালত কর্তৃক এডভোকেট কমিশন তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন।  তার মধ্যেই ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন এবং বিভ্রান্তি সৃষ্টি করছেন। এমনকি আদালত ইনজাংকশনের আদেশ না দিলেও তিনি ভুল তথ্য দিয়ে পুলিশ দ্বারা হয়রানি করেছেন।  আমরা তাদের অপপ্রচার বন্ধ রেখে আদালতের উপর আস্থা রাখার জন্য অনুরোধ করছি। 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ১০ টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   বোদা   জমি বিরোধ   সংবাদ সম্মেলন   বোদা সরকারি পাইলট মডেল স্কুল   হয়রানির অভিযোগ   ঝিনুকনগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close