
দৈনিক স্বদেশ প্রতিদিনের সিংড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ বেলায়েত হোসেন বাবু দ্বিতীয়বারের মতো নাটোরের সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রকাশিত ক্লাবের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রকাশিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মুকুল হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ বেলায়েত হোসেন বাবু ছাড়াও সহ-সভাপতি হয়েছেন আলমগীর কবীর বাবুল।
কমিটির অন্যান্য পদে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ ইসলাম জয় ও মো. আশরাফুল সরদার, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহমেদ জনি, অর্থ সম্পাদক মো. আমিনুল হক বাদল, দপ্তর সম্পাদক মো. আপেল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মামুন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাকিব সংকেত, যুব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. সিফাত মাহমুদ এবং সমাজকল্যাণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ মাহফুজ।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জাকারিয়া প্রামাণিক, মো. হাবিব ও মো. রাশিদুল। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. তামিম হাসান, মো. সুআইব আক্তার, তানভীর আহমেদ সিদ্দিক, মো. ফারদুল হক ও মো. লুৎফর রহমান।
ক্লাবের গঠনতান্ত্রিক নথি অনুযায়ী, সংগঠনের নীতিনির্ধারণী ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আট বছর মেয়াদি স্থায়ী কমিটিকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। ক্লাবের সাংগঠনিক কাঠামো, অর্থ ব্যবস্থাপনা, কার্যনির্বাহী কমিটি অনুমোদন ও নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বও স্থায়ী কমিটির ওপর ন্যস্ত রয়েছে।
দ্বিতীয়বারের মতো সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পাওয়ায় মোঃ বেলায়েত হোসেন বাবু ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে কাজ করার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে চান।
স্বদেশ প্রতিদিন/এস পি