শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম      ● পুরো ইরান ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের      ● এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না : রাশেদ খান      ● হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান      ● এই মহিলা আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি      ● কালুখালী সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৩৮.৫১৫ শতাংশ      ● ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর হাসপাতালে মৃত্যু      ● শ্রমিক অসন্তোষের নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের      ● সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত      ● কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন      ● শ্রমিক আন্দোলনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮      ● ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা      
তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:২৬ AM

টানা তিন দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো, ৬৮ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করেছিল সংগঠনটি। এর মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের দাম   স্বর্ণের বাজার   বাজুস   বাংলাদেশ   ২২ ক্যারেট স্বর্ণ   স্বর্ণের মূল্য   রুপার দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close