বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত      ● কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন      ● শ্রমিক আন্দোলনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮      ● ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা      ● ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা      ● প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা দত্ত      ● রমজানের প্রস্তুতি: ১০০ দিন আগ থেকেই যেসব কাজ শুরু করতে হবে      ● সুহাইলের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়      ● পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন      ● প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!      ● ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান      ● ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন      
সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে সচেতনতা ও স্পষ্ট ধারণা দিতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ​আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের প্রধান অতিথিতে সভায় স্বাগত বক্তব্য রাখেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সাটুরিয়া কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মুক্তি, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী এবং সাংবাদিক সমিতি সাটুরিয়া শাখার সাধারণ সম্পাদক মো. খোকন প্রমুখ।

​সভায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের কার্যক্রম, সঠিক ব্যবহারবিধি এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি মিটার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close