শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার      ● এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ইসলামে নিষিদ্ধ: মসজিদুল হারামের ইমাম      ● সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন বাবু      ● কারাগারের নিরাপত্তায় সাত দফা কঠোর নির্দেশনা      ● সোনারগাঁও শিল্পকলা একাডেমিতে ৩৬ শিক্ষার্থীকে পুরস্কার      ● জামালপুর জেলা স্টেডিয়ামে ২৮তম এনসিএল ২য় একাদশের জমজমাট উদ্বোধন      ● মাউন্ট এলব্রুসে উড়ল বাংলাদেশের পতাকা, রুশ হাউসে উদযাপন      ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান      ● ফ্রান্সে বিক্ষোভে গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ সদস্য      ● গজারিয়ায় পাকা সড়ক খুঁড়ে তিতাসের ‎অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগ      ● ইরানের জন্য ৯০ মিসাইল লঞ্চারের পরিকল্পনা রাশিয়ার      ● আগাম শীতের সবজিতে স্বস্তি, কমছে না মাছ-মাংসের দাম      
এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ইসলামে নিষিদ্ধ: মসজিদুল হারামের ইমাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠ নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ বলে সতর্ক করেছেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস। গত ৯ অক্টোবর শুক্রবার মসজিদুল হারামে জুমার খুতবে তিনি এ সতর্কবার্তা দেন। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শায়খ সুদাইস বলেন, এআই ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কারও ভিডিও বিকৃত করা, কণ্ঠ নকল করা কিংবা অন্যের নামে মিথ্যা বক্তব্য ও ছবি প্রচার করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মিথ্যাচারের শামিল। এসব কর্মকাণ্ড মানুষের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ন করতে পারে। আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে আল্লাহর দেওয়া নিয়ামত উল্লেখ করে তিনি এগুলো প্রতারণা বা মানুষের ক্ষতির পরিবর্তে কল্যাণকর কাজে ব্যবহারের আহ্বান জানান।

খুতবে কোনো খবর, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করারও আহ্বান জানান তিনি। যাচাই ছাড়া তথ্য ছড়ালে গুজব তৈরি, মানুষের মধ্যে সম্পর্কের অবনতি এবং সামাজিক আস্থার ক্ষতি হতে পারে বলে সতর্ক করেন মসজিদুল হারামের এই ইমাম।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  এআই   কৃত্রিম বুদ্ধিমত্তা   শায়খ আবদুর রহমান আল-সুদাইস   মসজিদুল হারাম   সৌদি আরব   ভুয়া ভিডিও   তথ্য যাচাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close