শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাউন্ট এলব্রুসে উড়ল বাংলাদেশের পতাকা, রুশ হাউসে উদযাপন      ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান      ● ফ্রান্সে বিক্ষোভে গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ সদস্য      ● গজারিয়ায় পাকা সড়ক খুঁড়ে তিতাসের ‎অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগ      ● ইরানের জন্য ৯০ মিসাইল লঞ্চারের পরিকল্পনা রাশিয়ার      ● আগাম শীতের সবজিতে স্বস্তি, কমছে না মাছ-মাংসের দাম      ● তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম      ● পুরো ইরান ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের      ● এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না : রাশেদ খান      ● হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান      ● এই মহিলা আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি      ● কালুখালী সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৩৮.৫১৫ শতাংশ      
মাউন্ট এলব্রুসে উড়ল বাংলাদেশের পতাকা, রুশ হাউসে উদযাপন
সঞ্জু রায়, বগুড়া
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম

ইউরোপ ও রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে সফল বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযাত্রা “অ্যাশেস অ্যান্ড আইস: দ্য ডরম্যান্ট জায়ান্ট এক্সপেডিশন ২০২৬” উদযাপন উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউসে এক বিশেষ প্রেস মিট, ফ্ল্যাগ-ইন অনুষ্ঠান এবং স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে মূল সংবাদ সম্মেলন পরিচালনা করেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা এনাম আল হক।

অনুষ্ঠানে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ সফলভাবে মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণকারী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল তাঁর অভিযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। একটি প্রেজেন্টেশন এবং বিশেষ ভিডিওচিত্রের মাধ্যমে তিনি পুরো অভিযানের রোমাঞ্চকর অভিজ্ঞতা ও নানা চ্যালেঞ্জের গল্প সবার সামনে উপস্থাপন করেন। প্রচণ্ড তুষারপাত, হাড়কাঁপানো ঠান্ডা বাতাস এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিনি ও তাঁর সহ-অভিযাত্রীরা সফলভাবে পর্বতশৃঙ্গে পৌঁছাতে সক্ষম হন। তাঁর বক্তব্যে এই অভিযাত্রায় সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য ঢাকাস্থ রাশিয়ান হাউসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকিল।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত ছিল মাউন্ট এলব্রুসের চূড়ায় ওড়ানো বাংলাদেশের জাতীয় পতাকাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর। দেশের পর্বতারোহণের ইতিহাসে এই অর্জন একটি বিশেষ স্মারক হয়ে থাকবে।
আয়োজনে নজর কেড়েছে রাশিয়ান হাউসের গ্যালারিতে আয়োজিত বিশেষ স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন। ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক মিস অ্যালেক্সান্ড্রা এ. খ্লেভনয় সম্মানিত অতিথিবৃন্দ ও পর্বতারোহী শাকিলকে সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং এই চ্যালেঞ্জিং অভিযাত্রার বিভিন্ন দুর্লভ ও স্মরণীয় মুহূর্তের স্থিরচিত্র প্রত্যক্ষ করেন।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, এই সফল পর্বত অভিযান অদম্য ইচ্ছাশক্তি, সাহস, অধ্যবসায় এবং আন্তর্জাতিক বন্ধুত্বের এক উজ্জ্বল নিদর্শন। যৌথ অর্জন ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই অভিযাত্রা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাউন্ট এলব্রুস   বাংলাদেশের পতাকা   ইকরামুল হাসান শাকিল   বাংলাদেশ-রাশিয়া   পর্বতারোহণ   রাশিয়ান হাউস   মৈত্রী অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close