শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় পাকা সড়ক খুঁড়ে তিতাসের ‎অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগ      ● ইরানের জন্য ৯০ মিসাইল লঞ্চারের পরিকল্পনা রাশিয়ার      ● আগাম শীতের সবজিতে স্বস্তি, কমছে না মাছ-মাংসের দাম      ● তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম      ● পুরো ইরান ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের      ● এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না : রাশেদ খান      ● হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান      ● এই মহিলা আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি      ● কালুখালী সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৩৮.৫১৫ শতাংশ      ● ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর হাসপাতালে মৃত্যু      ● শ্রমিক অসন্তোষের নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের      ● সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত      
গজারিয়ায় পাকা সড়ক খুঁড়ে তিতাসের ‎অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগ
মহিউদ্দিন আহমেদ, গজারিয়া (মুন্সীগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ AM

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের গ্রামীণ পাকা সড়ক খুঁড়ে মুদারকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নেয়ার অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে।

‎মঙ্গলবার (৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের রাস্তার পাশে পাইপলাইন টেনে গ্যাস সংযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। স্থানীয়দের অভিযোগ, দিনের আলোয় নয়, বরং রাতের আঁধারে গোপনে এসব অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

‎এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তি এই অবৈধ গ্যাস সংযোগ  কার্যক্রমের সঙ্গে জড়িত। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতা জাহাঙ্গীরের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তিনি অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন এবং সংযোগ দেওয়ার কথা বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টাকা আদায় করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে জাহাঙ্গীরের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হয়। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

‎অবৈধ গ্যাস সংযোগ নেয়ার বিষয়টি তিতাস গ্যাসের মেঘনা ঘাট নিউ টাউন কার্যালয়ের ব্যবস্হাপক প্রকৌশলী অবগত নয় বলে জানিয়েছন। তিহি আরো জানান, অবৈধ উপায়ে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মুন্সিগঞ্জ   অবৈধ গ্যাস সংযোগ   তিতাস গ্যাস   বালুয়াকান্দি   মুদারকান্দি   উচ্ছেদ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close