শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁও শিল্পকলা একাডেমিতে ৩৬ শিক্ষার্থীকে পুরস্কার      ● জামালপুর জেলা স্টেডিয়ামে ২৮তম এনসিএল ২য় একাদশের জমজমাট উদ্বোধন      ● মাউন্ট এলব্রুসে উড়ল বাংলাদেশের পতাকা, রুশ হাউসে উদযাপন      ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান      ● ফ্রান্সে বিক্ষোভে গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ সদস্য      ● গজারিয়ায় পাকা সড়ক খুঁড়ে তিতাসের ‎অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগ      ● ইরানের জন্য ৯০ মিসাইল লঞ্চারের পরিকল্পনা রাশিয়ার      ● আগাম শীতের সবজিতে স্বস্তি, কমছে না মাছ-মাংসের দাম      ● তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম      ● পুরো ইরান ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের      ● এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না : রাশেদ খান      ● হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান      
সোনারগাঁও শিল্পকলা একাডেমিতে ৩৬ শিক্ষার্থীকে পুরস্কার
সুমন মিয়া, নারায়ণগঞ্জ (উত্তর)
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম

সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কোর্স সমাপনী ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
 বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নাচ ও গানের কোর্স সম্পন্ন করা ১৩ জন শিক্ষার্থীকে সোনারগাঁও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি নাচ, গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা ও সুন্দর হাতের লেখা—এই পাঁচটি বিভাগে বর্ষ সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
সোনারগাঁও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কর্মকর্তা এ কে এম রাফসান রাব্বি, উপজেলা বিএনপির সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ শেষে উপজেলা শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে একই অডিটোরিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারা দেশে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁওয়ে শিশু-কিশোরদের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে প্রতিভা বিকাশের এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁও   শিল্পকলা একাডেমি   মেধা পুরস্কার   শিক্ষার্থী   সাংস্কৃতিক অনুষ্ঠান   নতুন কুঁড়ি স্পোর্টস   নারায়ণগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close