শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আগাম শীতের সবজিতে স্বস্তি, কমছে না মাছ-মাংসের দাম      ● তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম      ● পুরো ইরান ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের      ● এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না : রাশেদ খান      ● হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান      ● এই মহিলা আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি      ● কালুখালী সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৩৮.৫১৫ শতাংশ      ● ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর হাসপাতালে মৃত্যু      ● শ্রমিক অসন্তোষের নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের      ● সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত      ● কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন      ● শ্রমিক আন্দোলনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮      
আগাম শীতের সবজিতে স্বস্তি, কমছে না মাছ-মাংসের দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ AM

শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো মৌসুমি সবজির দাম আগের তুলনায় কমেছে। তবে টমেটো, কাঁচামরিচ ও গাজরের মতো কয়েকটি সবজির দাম এখনো চড়া। অন্যদিকে মাছ-মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই। ফলে সবজি কিনতে কিছুটা স্বস্তি মিললেও মাছ-মাংসের পেছনে ক্রেতাদের আগের মতোই বাড়তি খরচ করতে হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরা ও বাড্ডা এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৪০ থেকে ৭০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা। অন্যদিকে টমেটো ও কাঁচামরিচ ১২০ টাকা এবং গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমতে পারে।

মাছের বাজারে রুই ২৮০ থেকে ৩৮০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের দাম আকার ও মানভেদে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা, কোথাও বড় ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত। মাংসের মধ্যে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা, গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে টিসিবির ৫ নভেম্বরের প্রতিবেদনে সপ্তাহের ব্যবধানে কিছু নিত্যপণ্যের দাম কমার পাশাপাশি প্যাকেট ময়দা, খোলা পাম অয়েল ও চিনির দাম বাড়ার তথ্য উঠে এসেছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাজারদর   সবজির দাম   মাছের দাম   মাংসের দাম   শীতকালীন সবজি   নিত্যপণ্যের বাজার   ঢাকা বাজার   টিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close