বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর হাসপাতালে মৃত্যু      ● শ্রমিক অসন্তোষের নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের      ● সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত      ● কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন      ● শ্রমিক আন্দোলনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮      ● ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা      ● ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা      ● প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা দত্ত      ● রমজানের প্রস্তুতি: ১০০ দিন আগ থেকেই যেসব কাজ শুরু করতে হবে      ● সুহাইলের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়      ● পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন      ● প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!      
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর হাসপাতালে মৃত্যু
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার লাউজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করেন। পরে তাঁকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ও আশঙ্কাজনক পরিস্থিতি বিবেচনায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বর্তমানে ওই নারীর মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ওই নারী অন্য কোনো এলাকা থেকে এসে ঘটনাস্থলে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার (৪ নভেম্বর) ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনায় কাভার্ডভ্যানের চালক নিহত হন। পরপর দুই দিনে একই এলাকায় রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close