প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের মাটি ও মানুষের নেতা।
এ কথাগুলো বলেন ২৯ গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মাজেদুর রহমান। তিনি সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভায় এ কথাগুলো বলেন।
গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, ডি, ডাব্লিউ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, যুগ্ন আহবায়ক ইফতেখার হোসেন পপেল, সদস্য সচিব মিজানুর রহমান প্রমূখ।