বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুবাইয়ে চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা      ● মানুষের কর্মসংস্থান কেড়ে না নেয় এআই, রাষ্ট্রপতির সতর্কবার্তা      ● মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● ১৩২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন      ● দক্ষিণ আফ্রিকা সফরে তরুণদের সুযোগ দিতে পারে বিসিবি      ● পূর্বাচলে সিআইএসবির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● ভিএফএক্স ও অভিনয়ে মুগ্ধতা, ‘রামায়ণ’ পেল ৪ তারকা      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● তরুণ লেখকদের জন্য লন্ডনের ফ্ল্যাট দিলেন ফিবি ওয়ালার-ব্রিজ      ● গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন পেলেন পরীমনি      ● কুর্মিটোলায় মোটরসাইকেল মিছিল থেকে ককটেল, আহত পুলিশ      
দুবাইয়ে চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:০৩ পিএম

অফিসের চার দেয়াল কিংবা ঘরে বসে কাজের একঘেয়েমি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দেশটিতে প্রথমবারের মতো চালু হয়েছে ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা। এর আওতায় পার্কের সবুজ পরিবেশে বসে বিনা খরচে ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবেন নাগরিক ও পর্যটকেরা। কাজের সুবিধার্থে থাকছে হাইস্পিড ওয়াই-ফাই, চার্জিং পয়েন্টসহ আধুনিক নানা সুযোগ-সুবিধা।

গত সোমবার (২ নভেম্বর) দুবাইয়ের জনপ্রিয় আল বারশা পন্ড পার্কে এ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুবাই মিউনিসিপ্যালিটির সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ফ্লেক্সিবল ওয়ার্কস্পেস প্ল্যাটফর্ম ‘লেটসওয়ার্ক’ এবং নির্মাণকারী প্রতিষ্ঠান ‘গ্রুপ আমানা’। পার্কের নির্দিষ্ট বসার জায়গা, ছাদ ও খোলা স্থানে কোনো ভাড়া বা অগ্রিম বুকিং ছাড়াই কাজের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া গরমের কথা বিবেচনায় বাইরে কুলিং সিস্টেম ও আবহাওয়াসহিষ্ণু আসবাবপত্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। শীতাতপনিয়ন্ত্রিত ইনডোর হাব প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

আগ্রহীরা ‘লেটসওয়ার্ক’-এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পছন্দের জায়গা বুক করতে পারবেন। উদ্যোক্তাদের মতে, এ উদ্যোগ শুধু বিকল্প কর্মস্থল নয়, বরং পেশাজীবীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরির সুযোগও বাড়াবে। পাশাপাশি কাজের বিরতিতে ফুটবল ও টেনিসসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়ার ব্যবস্থাও থাকবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দুবাই   ওয়ার্ক ফ্রম পার্ক   কর্মসংস্কৃতি   লেটসওয়ার্ক   আল বারশা পন্ড পার্ক   ফ্রিল্যান্সিং   প্রযুক্তি   সংযুক্ত আরব আমিরাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close