মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকার শরতে ফ্যাশনে থাকুক হালকা স্তর ও রঙের বৈচিত্র্য      ● ‘Dear 90’s’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক      ● শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ      ● তাহসিফ হত্যা: দীপের জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য      ● ব্রহ্মপুত্রের ভাঙন ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক      ● জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানির অভিযোগ      ● পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা      ● ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু      ● সিংড়ায় চলনবিল সংরক্ষণে মতবিনিময় সভা      ● আদালত চত্বর থেকে আ.লীগ নেতা রাসেল গ্রেপ্তার      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু      ● অপহৃত হৃদয়ন আনসারী ১০ দিন পর উদ্ধার      
ঢাকার শরতে ফ্যাশনে থাকুক হালকা স্তর ও রঙের বৈচিত্র্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম

গরমের তীব্রতা কিছুটা কমতেই ঢাকার আবহাওয়ায় আসছে পরিবর্তন। দিনের উষ্ণতা থাকলেও সন্ধ্যায় অনুভূত হচ্ছে হালকা শীতলতা। এমন আবহাওয়ায় পোশাক নির্বাচনে আরাম ও স্টাইল—দুটিই গুরুত্বপূর্ণ। ভারী জ্যাকেটের বদলে হালকা স্তরের পোশাক, আর কাপড়ের বৈচিত্র্য ও ভিন্ন রঙের সমন্বয়ে সহজেই তৈরি করা যায় পরিপাটি ফ্যাশনেবল লুক।

নারীদের জন্য হাতাকাটা ভেস্টের ওপর হালকা শ্রাগ, কাফতান কিংবা সমন্বিত পোশাকের সেট (কো-অর্ড সেট) হতে পারে ভালো পছন্দ। ফন, সেজ, রাস্ট, চ্যাম্পেইন, কগনাক ও বারগান্ডির মতো রং শরতের আবহের সঙ্গে মানানসই। সন্ধ্যার আয়োজনে হালকা মেরিনো উলের পোশাক আভিজাত্য যোগ করতে পারে। আবার কর্ডুরয় প্যান্টের সঙ্গে ফক্স সুয়েডের হালকা জ্যাকেট পরলে তৈরি হবে পরিশীলিত সাজ। এসপ্রেসো ও লাটের মতো কাছাকাছি রঙের সমন্বয়েও পাওয়া যাবে ভিন্ন মাত্রা। অন্যদিকে, নেভি রঙের শার্টের সঙ্গে গাঁদা ফুলের মতো উজ্জ্বল হলুদ প্যান্ট পরলে সাজে আসবে বৈচিত্র্য।

পুরুষদের জন্য অলিভ, এসপ্রেসো, রাস্ট ও বেইজ রঙের কো-অর্ড সেট, ফুলহাতা শার্টের সঙ্গে গ্যাবার্ডিন প্যান্ট কিংবা নিট টি-শার্টের সঙ্গে খাকি বা জিনস হতে পারে উপযোগী। সন্ধ্যার জন্য হালকা জ্যাকেট বা কার্ডিগান যোগ করা যেতে পারে। এ ছাড়া সত্তরের দশকের ধাঁচের লম্বা সোজা কাটের পোশাকও শরতের সাজে আনতে পারে ভিন্নতা। মূলত ঢাকার এই পরিবর্তনশীল আবহাওয়ায় এমন পোশাক বেছে নেওয়া ভালো, যা দিনে আরামদায়ক এবং সন্ধ্যায় প্রয়োজনীয় উষ্ণতা দেবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শরতের ফ্যাশন   ঢাকার ফ্যাশন   পোশাক   ফ্যাশন ট্রেন্ড   শীতের পোশাক   নারী ফ্যাশন   পুরুষ ফ্যাশন   লাইফস্টাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close