সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ক্যানসার থেকে রক্ষা পেতে পান করুন এই তিন পানীয়      ● দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে : সিলেটে রিজভী      ● প্রবাসীদের অধিকার রক্ষায় কুমিল্লায় মানববন্ধন, নির্যাতন-হয়রানি বন্ধের দাবি      ● হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম      ● পঞ্চগড়ে আগাম আমন ধান কাটা শুরু, বাড়তি আয়ের আশায় কৃষক      ● রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে      ● রাঙ্গাবালীতে শিলার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, স্বামীর গ্রেপ্তার দাবি      ● রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক, বাড়ছে উৎপাদন খরচ      ● বরিশালের অভ্যন্তরীণ ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী      ● আশুগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা      ● সন্দ্বীপে বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণ      ● ঢাকায় ই-রিকশা নিবন্ধন শুরু, ফরম বিতরণ ৩ নভেম্বর থেকে      
ক্যানসার থেকে রক্ষা পেতে পান করুন এই তিন পানীয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্যানসার এক আতঙ্কের নাম। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও প্রাথমিক স্টেজে ক্যানসার শনাক্ত করা সম্ভব হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই তা ধরা পড়ে তৃতীয় বা চতুর্থ ধাপে, যখন চিকিৎসাও হয়ে পড়ে জটিল। এই রোগের জন্য চিকিৎসকরা মূলত ব্যক্তির দৈনন্দিন জীবনযাপন ও খাওয়া-দাওয়ার অভ্যাসকে দায়ী করেছেন।

এদিকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, ব্যক্তির জীবনধারায় সামান্য পরিবর্তন আনা গেলে ক্যানসারের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। এর জন্য তারা তিনটি ঘরোয়া পানীয় গ্রহণের পরামর্শ দিয়েছেন। তাদের দাবি, এই ৩ প্রকার পানীয় নিয়মিত পান করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, যা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে-

১. মাচা গ্রিন টি

মাচা গ্রিন ট্রিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, পলিফেনল, অ্যামাইনো অ্যাসিড যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। এই চা ক্যানসার প্রতিরোধে সহায়তা করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে বলে দাবি করেছেন গবেষকরা।

রেসিপি: এক কাপ গরম পানিতে এক চা চামচ মাচা গ্রিন টি মিশিয়ে নিন। এই চায়ে সামান্য ব্রাউন সুগার ও দুধ মিশিয়ে পান করতে পারেন।

২. সবুজ স্মুদি

সবুজ শাকসবজির স্মুদিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এছাড়াও থাকে ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন। প্রতিদিন এই স্মুদি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গবেষকদের দাবি, নিয়মিত এই স্মুদি পানে ক্যানসারসহ বহু জটিল রোগ এড়ানো সম্ভব।

রেসিপি: গরম পানিতে ধুয়ে নেওয়া পালং শাকের সঙ্গে ছোট ছোট করে কেটে নেওয়া কলা ও শসার টুকরো এবং অল্প পরিমাণ আদা মিশিয়ে ব্লেন্ড করুন। মিশ্রণটি গ্লাসে ঢেলে নিন। এর ওপরে এক চিমটি গোলমরিচের গুঁড়া ছিটিয়ে পান করুন।

৩. গোল্ডেন মিল্ক

দুধ ও হলুদের জাদুকরী মিশ্রণটি গোল্ডেন মিল্ক নামে বেশ পরিচিত। হলুদ থাকা কারকিউমিন ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। এরসঙ্গে এক চিমটি গোলমরিচের গুঁড়ো অবশ্যই মিশিয়ে নেবেন। কেননা, গোলমরিচে থাকা ‘পাইপারিন’ হলুদের কারকিউমিন শোষণ করার ক্ষমতা ২০০০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়।

রেসিপি: এক গ্লাস দুধে আধা চামচ খাঁটি হলুদের গুঁড়ো বা কাঁচা হলুদের রস মিশিয়ে ফুটিয়ে নিন। গরম দুধে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ঘুমের আগে পান করুন। গরুর দুধে বা বিকল্প হিসেবে আমন্ড বা ওটসের দুধও ব্যবহার করতে পারেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close