সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার      ● বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম      ● আবারও সৌদিতে সতর্কতা জারি      ● আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি      ● ফের বাড়ল এলপি গ্যাসের দাম      ● হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে গুলিবর্ষণ, নিহত অন্তত ২৪      ● মহাপরিচালকের উদ্যোগে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী আনসার ব্যাটালিয়ন সিপাহির ব্যাংকঋণ পরিশোধ      ● ক্যানসার থেকে রক্ষা পেতে পান করুন এই তিন পানীয়      ● দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে : সিলেটে রিজভী      ● প্রবাসীদের অধিকার রক্ষায় কুমিল্লায় মানববন্ধন, নির্যাতন-হয়রানি বন্ধের দাবি      ● হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম      ● পঞ্চগড়ে আগাম আমন ধান কাটা শুরু, বাড়তি আয়ের আশায় কৃষক      
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।

অস্টিওপোরোসিসে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাত কিংবা পড়ে গেলেও হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও মেনোপজের পর নারীদের এ রোগের ঝুঁকি বেশি।

বিশেষজ্ঞদের মতে, হাড়ের সুস্থতা বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় তিন ধরনের পুষ্টির পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করা জরুরি।

১. ক্যালসিয়াম
হাড়ের গঠন ও দৃঢ়তা বজায় রাখতে ক্যালসিয়াম অপরিহার্য। হাড়ের প্রধান খনিজ উপাদানগুলোর একটি এটি। শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণে নিয়মিত দুধ, দই, কাঁটাসহ ছোট মাছ, তিল ও সবুজ শাকসবজি খাওয়া যেতে পারে।

২. ভিটামিন ডি
খাবার থেকে পাওয়া ক্যালসিয়াম শরীরে শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন ডি। এ ভিটামিনের অভাবে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করলেও শরীর তা ঠিকভাবে কাজে লাগাতে পারে না। সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। এ ছাড়া তৈলাক্ত মাছ ও ডিমের কুসুম থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

৩. পর্যাপ্ত প্রোটিন
হাড়ের গঠন ও পেশির শক্তি বজায় রাখতে প্রোটিন প্রয়োজন। পর্যাপ্ত প্রোটিন হাড়ের কাঠামো ও কোষের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এ জন্য খাদ্যতালিকায় মাছ, ডিম, দুধ, মুরগির মাংস, ডাল ও ছোলা রাখা উচিত। পাশাপাশি বাদাম ও তিল থেকেও প্রোটিন ও ম্যাগনেশিয়াম পাওয়া যায়।

হাড়ের সুস্থতা বজায় রাখতে শুধু একটি পুষ্টি উপাদানের ওপর নির্ভর করলে চলবে না। সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close