বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আইনজীবীর ত্রুটির দায় মক্কেলের ওপর চাপানো যাবে না      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা      ● সততা ও পেশাদারত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      ● তুরাগ নদ থেকে অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্টের লাশ উদ্ধার      ● তুরাগ নদ থেকে অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্টের লাশ উদ্ধার      ● ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী      ● জমে উঠেছে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচন      ● সোনারগাঁয়ে সজিবের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি      ● 'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'       ● ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু বহিষ্কার      ● বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু      ● সুন্দরবনে নিরাপত্তা চান জেলে-বাওয়ালিরা      
আইনজীবীর ত্রুটির দায় মক্কেলের ওপর চাপানো যাবে না
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ AM

আইনজীবীর ভুলের কারণে মক্কেলকে ভোগান্তির শিকার হতে দেওয়া উচিত নয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। ‘মোহাম্মদ আসিফ বনাম রাষ্ট্র’ মামলার রায়ে আদালত বলেছেন, মামলার আরজি তৈরিতে আইনজীবীর ভুলের জন্য বাদী দায়ী না হলে সেই ত্রুটির কারণে তার ক্ষতিগ্রস্ত হওয়া কাম্য নয়। গত ১০ সেপ্টেম্বর জমির মালিকানা-সংক্রান্ত একটি ফাস্ট আপিল মামলায় বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি তামান্না রহমান খালিদীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মামলাটিতে ৬৭ দশমিক ৪০ শতাংশ জমির মালিকানা দাবি করেছিলেন মোহাম্মদ আসিফ। তার অভিযোগ, জমির রেকর্ডে ভুল থাকলেও আইনজীবী মামলার আরজিতে গুরুত্বপূর্ণ তথ্য যথাযথভাবে উপস্থাপন করেননি। এতে ২০১৭ সালের ১৫ জুন ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি খারিজ হয়ে যায়। পরে ওই রায়ের বিরুদ্ধে ২০১৮ সালে হাইকোর্টে আপিল করেন তিনি।

হাইকোর্ট মামলার নথিপত্র ও সার্বিক তথ্য পর্যালোচনা করে অধস্তন আদালতের রায় ও ডিক্রি বাতিল করেন। একই সঙ্গে উভয় পক্ষকে নিজ নিজ আরজি সংশোধন এবং প্রয়োজনে অতিরিক্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ দিয়ে মামলাটি পুনর্বিচারের জন্য অধস্তন আদালতে ফেরত পাঠানোর নির্দেশ দেন। আদালতের মতে, এভাবে বিচার পরিচালনা করলেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হাইকোর্ট   আইনজীবী   মক্কেল   ন্যায়বিচার   জমির মামলা   আদালতের রায়   সুপ্রিম কোর্ট   বাংলাদেশ বিচার বিভাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close