বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু      ● এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ      ● গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি      ● শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের দারুণ বোলিং      ● আইজেনকটকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব বিরোধীদের      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা      ● এক দিনের সফরে মোংলায় প্রধানমন্ত্রী      ● আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি      ● ভারতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা      ● নিজের সাক্ষাৎকার এড়িয়ে চলেন শবনম ফারিয়া      ● এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা      ● ঠাকুরগাঁওয়ে ১২০০ স্কাউট নিয়ে শুরু হলো ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি      
৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:০২ AM

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আট শতাধিক পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছে তিনটি পর্যটকবাহী জাহাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সরকারি অনুমোদন পাওয়ার পর এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ যাত্রী নিয়ে দ্বীপের পথে রওনা হয়।

জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেই জাহাজ চলাচল শুরু হয়েছে। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজগুলো যাত্রী নিয়ে ছেড়ে যাবে। তিন জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ায় ৮৫০, এমভি কর্ণফুলীতে ৭৩২ এবং এমভি টেকনাফে ৭১৬ জন যাতায়াত করতে পারবেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণের পাশাপাশি রাতযাপন করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। প্রত্যেককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ এবং সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চালানোসহ বিভিন্ন কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সেন্টমার্টিন   পর্যটন   জাহাজ চলাচল   কক্সবাজার   পর্যটক   এমভি বার আউলিয়া   এমভি কর্ণফুলী   এমভি টেকনাফ   পরিবেশ সংরক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close