বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নতুন বাড়িতে ওঠার আগে জরুরি ৫ প্রস্তুতি      ● দুবাইয়ে চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা      ● মানুষের কর্মসংস্থান কেড়ে না নেয় এআই, রাষ্ট্রপতির সতর্কবার্তা      ● মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● ১৩২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন      ● দক্ষিণ আফ্রিকা সফরে তরুণদের সুযোগ দিতে পারে বিসিবি      ● পূর্বাচলে সিআইএসবির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● ভিএফএক্স ও অভিনয়ে মুগ্ধতা, ‘রামায়ণ’ পেল ৪ তারকা      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● তরুণ লেখকদের জন্য লন্ডনের ফ্ল্যাট দিলেন ফিবি ওয়ালার-ব্রিজ      ● গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন পেলেন পরীমনি      
বেতন-ভাতা পর্যালোচনায় মন্ত্রীদের নিয়ে কমিটি গঠন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:০৭ AM

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতার অসঙ্গতি পর্যালোচনা এবং তা নিরসনে সুপারিশ দিতে ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন। গত ১ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বেতনস্কেলের বিভিন্ন অসঙ্গতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির সুপারিশ করবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দেওয়ার দায়িত্ব পেয়েছে তারা।

এ ছাড়া ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা চালু, ভাতার হার কমানো বা বাড়ানোসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করবে কমিটি। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবরা কমিটিকে সহায়তা করবেন। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা করবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সরকারি কর্মচারী   বেতন গ্রেড   পে স্কেল   বেতন বৈষম্য   বেতন ভাতা   মন্ত্রিপরিষদ বিভাগ   ছয় সদস্যের কমিটি   সরকারি চাকরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close