প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৬৮ টি মামলা দায়ের করা হয়।
বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬, লালবাগ বিভাগ ৪৯, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৫৬, তেজগাঁও বিভাগ ৭৪, মিরপুর বিভাগ ১৬৯, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৪২, গোয়েন্দা বিভাগ ২৪ ও এসআরইউ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেন্সিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।