বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, উচ্ছেদ ১১টি দোকান      ● অজ্ঞাত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর      ● ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকা      ● এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয় : স্বরাষ্ট্রমন্ত্রী       ● বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন গ্রেপ্তার      ● ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা      ● নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী      ● বিপাশা হায়াতের নতুন পরিকল্পনা      ● ৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত      ● শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড      ● আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে : বারাক ওবামা      
বেগমগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, উচ্ছেদ ১১টি দোকান
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ বাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে প্রায় ১৪ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক সরকারি মূল্য ৮০ লাখ টাকা।

বুধবার (৪ নভেম্বর) বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমানের নেতৃত্বে রাজগঞ্জ বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাজারের প্রধান মোড়ে সরকারি খাস জমির ওপর নির্মিত ১০টি দোকান এবং বাজারের ভেতরে আরও একটি দোকান উচ্ছেদ করা হয়। সব মিলিয়ে মোট ১১টি দোকান ও সংশ্লিষ্ট অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে প্রায় ১৪ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া জমির আনুমানিক সরকারি মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানা গেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close