বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ ডাকাতি, ডাকাত সর্দার গ্রেপ্তার      ● বেগমগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, উচ্ছেদ ১১টি দোকান      ● অজ্ঞাত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর      ● ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকা      ● এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয় : স্বরাষ্ট্রমন্ত্রী       ● বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন গ্রেপ্তার      ● ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা      ● নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী      ● বিপাশা হায়াতের নতুন পরিকল্পনা      ● ৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত      ● শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড      
মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ ডাকাতি, ডাকাত সর্দার গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি)। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার শনির আখড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে মুরাদনগরের নেয়ামতপুর এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেনের ইলিশ মাছবোঝাই পিকআপের গতিরোধ করে। এ সময় ব্যবসায়ী, চালক ও সহযোগীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার ইলিশ মাছসহ পিকআপ এবং নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী মাছ ব্যবসায়ী।
গ্রেপ্তার ইদ্রিস মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। এসআরবির দাবি, তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার এবং প্রবাসী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close