প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতক শিশুটিকে নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবার উদ্যোগে নবজাতকটি কে হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা ও উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলামসহ প্রশাসনের অফিসারগণ ।
উপজেলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার জাল মাছমারি ঈদগাহের সামনে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা।
পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে প্রশাসন শিশুটির দায়িত্ব গ্রহণ করে এবং প্রয়োজনীয় পরিচর্যা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে উদ্যোগ নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় নবজাতকটিকে রাজশাহীর ছোটমনি নিবাসে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।প্রশাসনের এ উদ্যোগে নবজাতকটি নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।