বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকা      ● এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয় : স্বরাষ্ট্রমন্ত্রী       ● বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন গ্রেপ্তার      ● ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা      ● নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী      ● বিপাশা হায়াতের নতুন পরিকল্পনা      ● ৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত      ● শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড      ● আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে : বারাক ওবামা      ● ফ্লোরিডায় প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর রিপাবলিকান বায়রন ডোনাল্ডস      ● এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর      
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের আর্থিক ক্ষতি কিছুটা লাঘব করতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ফেনীতে ৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৬৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ফেনী জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১টি পরিবারের মাঝে ১ কোটি ৫৫ লাখ টাকা, গুরুতর আহত ৩টি পরিবারের মাঝে ৯ লাখ টাকা এবং আহত ২টি পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফ উদ্দিন, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফায়সাল এবং ফেনী জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে ফেনী জেলার মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close